ঘরোয়া পদ্ধতিতে ব্রন দূর করার উপায়

ঘরোয়া পদ্ধতিতে ব্রন দূর করার উপায়


মুখে গোটা বেরনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা৷ সাধারণ ব্রণের সমস্যা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ঘরোয়া যত্নের মাধ্যমে দূর করা সম্ভব৷ যখন এই সমস্যা হয়, তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে৷ রাতজাগা, দুশ্চিন্তা, রোদে পোড়া- এমন নানা কারণে মুখে ব্রণ হতে পারে৷ ব্রণ এখন কেবল বয়ঃসন্ধিদের রোগ নয়৷ যেকোনো বয়সে এটি হতে পারে৷ সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে৷ একটু সচেতন থাকলেই কিংবা কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই ব্রণ থেকে মুক্তি মেলে৷ তার জন্য ব্রণ দূর করার ধাপগুলোঃ- 



শসা

শশার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর৷ কেবল খাদ্যগুণই নয়, শসার নানা গুণ রয়েছে৷ এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই৷ প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন৷ এছাড়াও শসাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন৷ শসা গোল গোল করে কেটে অন্তত একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন৷ ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন। কিংবা আইস কিউব করে রেখেও ইউজ করতে পারেন৷ 


লেবুর রস

তুলায় করে লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন৷ এটি ব্রণ দূর করার পাশাপাশি মুখের কালচে ভাবও দূর করবে৷ ২০ মিনিট অপেক্ষা করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ 


নিম পাতা

নিম গাছের পাতা আমাদের জন্য খুবই উপকারী তেমনি নিম গাছের পাতার রস ব্রন ধুর করার জন্যও উপকারী৷ নিম পাতা নিয়ে সেটার রস বের করে মুখ ধুয়ে নিতে পারেন অথবা মুখে রস মেখে রাখতে পারেন৷ 

বরফ

বরফ সংক্রমণ দূর করে এবং লালচেভাব কমায়৷ ব্রণ সমস্যা কমাতে বরফ খুব ভালো কাজ করে৷ ঘুমাতে যাবার আগে ত্বকে বরফ দিতে পারেন৷ এতে ত্বকের জ্বালাপোড়া এবং লালচেভাব কমবে৷ 


গ্রিন টি

গ্রিন টি গোটা বা ব্রণের বিরুদ্ধে খুবই উপকারী৷ গরম পানি গ্রিন টি বানান তারপর সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন৷ 


গরম পানি

গরম পানি ত্বকের জীবাণু দূর করতে খুব সাহায্য করে৷ রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি দিয়ে নিজের চেহারাটা ধুয়ে নিবেন৷ এতে আপনার চেহারায় কোন প্রকার জীবাণু থাকবে না যা থেকে ব্রন হবে৷            


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।