টেলিপ্যাথি | অলােকদৃষ্টি বা অসাধারণ অন্তদৃষ্টি

টেলিপ্যাথি | অলােকদৃষ্টি বা অসাধারণ অন্তদৃষ্টি

Napoleon Hill এর International Best Selling And Best Rating বই Think And Grow Rich থেকে শেয়ার করবো "টেলিপ্যাথি | অলােকদৃষ্টি বা অসাধারণ অন্তদৃষ্টি"


মাসখানেক আগে আমরা এ কাগজে প্রফেসর রাইন এবং ডিউক ইউনিভার্সিটিতে তার সহযােগীদের অর্জিত ফলাফল প্রকাশ করেছিলাম যাতে ‘টেলিপ্যাথি’ এবং “ক্লেয়ারভয়েন্স’ এর অস্তিত্বের বিষয়ে শতাধিক পরীক্ষার কথা বলা হয়েছিল৷ এ ফলাফল হার্পারস ম্যাগাজিনের প্রথম দুটি নিবন্ধে প্রকাশ করা হয়৷ 

দ্বিতীয় নিবন্ধে লেখক ই.এইচ.রাইট যা জানতে পেরেছেন তার সারমর্ম দেয়ার চেষ্টা করেছেন৷ ‘রাইনের গবেষণার ফলাফল অনুযায়ী টেলিপ্যাথি এবং ক্লেয়ারভয়েন্সের ( অলােকদৃষ্টি বা অসাধারণ অন্তদৃষ্টি – অনুবাদক ) প্রকৃত অস্তিত্বে এখন কিছু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন৷ বহু লােককে অসংখ্য কার্ড দেয়া হয়েছে একটি বিশেষ প্যাকেটে এবং ওই দিকে না তাকিয়েই ওখানে কী কী তাস আছে তা বুঝাতে বলা হয়েছে৷ এবং অনেকেই এ পরীক্ষায় উতরে গেছে৷ তারা সঠিক জবাব দিতে পেরেছে৷ তারা তাসের দিকে না তাকিয়ে এ কাজটি কীভাবে করতে পারলো? 

আরো পড়ুনঃ- সেক্স ট্রান্সমিউটেশনের রহস্য

এটি এক ধরনের ক্ষমতা যাকে টেলিপ্যাথি বলে সম্বােধন করা হয়৷ যদিও অনেকের ধারণা এরকম কোনাে ক্ষমতা মানুষের থাকতে পারে না৷ এই এক্সপেরিমেন্টটি শত মাইল দূরের দূরত্ব থেকেও করা হয়েছে৷ এবং এখানেও কোনাে ভুল হয়নি৷ মি . রাইটের মতে, টেলিপ্যাথি কিংবা ক্লেয়ারভয়েন্সের অস্তিত্ব ব্যাখ্যার জন্য এটি একটি প্রচেষ্টা৷ এটি রেডিয়েশনের এক ধরনের ফিজিক্যাল থিয়ােরি৷ রেডিয়েট এনার্জির সকল গঠন বা আকার দূরত্বের কারণে দুর্বল হয়ে পড়লেও টেলিপ্যাথি এবং ক্লেয়ারভয়েন্স তা করে না৷ 

তবে ব্যক্তি বিশেষে এটি আলাদাভাবে কাজ করে৷ তবে টেলিপ্যাথি শক্তির অধিকারীরা ঘুমিয়ে পড়লে কিংবা আধাঘুমন্ত অবস্থায় থাকলে তাদের ক্ষমতা কাজে লাগাতে পারে না৷ পারে কেবল পূর্ণজাগ্রত অবস্থায় এবং সতর্ক থাকলে৷ রাইট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন টেলিপ্যাথি এবং ক্লেয়ারভয়েন্স বা অসাধারণ অন্তদৃষ্টি এক ধরনের আশীর্বাদ৷ অনেকের মধ্যেই এই দুটি গুণই থাকে৷ 

আর টেলিপ্যাথির ক্ষমতা প্রয়ােগে তাদের সামনে দেয়াল, পর্দা বা দূরত্ব কোনাে কিছুই বাধা নয়৷ একে ESP বা extra censory experience- ও বলা যায়৷ ESP শক্তির বলে অনেকেই আগে থেকেই প্রাকৃতিক কোনাে দুর্যোগের আভাস বা ইংগিত পেয়ে যায়৷ ' ড , রাইনের এ ঘােষণায় তিনি যে ESP র কথা বলেছেন তা আসলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি৷ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।