hh

রোজা রাখার উপকারিতা | বৈজ্ঞানিক ভিওি

 

রোজা রাখার উপকারিতা | বৈজ্ঞানিক ভিওি

#অটোফেজি ও #রোজা 

মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় ‘সিয়াম'৷ খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ‘ফাস্টিং’৷ 

হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় ‘উপবাস৷ 

বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় ‘অনশন’৷ 

আর, মেডিক্যাল সাইন্সে রোজা রাখকে বলা হয় 'অটোফেজি’৷ 

তবে মুসলিমদের রোজা রাখার ধরনের সাথে অন্যদের কিছু পার্থক্য আছে৷ খুব বেশি দিন হয়নি, মেডিক্যাল সাইন্স ‘অটোফেজি’র সাথে পরিচিত হয়েছে৷ 

২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ‘ওশিনরি ওসুমি’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেয়৷ 

এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করে৷ YouTube এ অনেক ভিডিও এবং Internet এ অনেক তথ্য পাবেন এই বিষয়ের উপর৷ যেখানে রোজা রাখার জন্যে আধুনিক সচেতন নারী ও পুরুষেরা কেমন ব্যস্ত হয়ে পড়ছে, দেখুন!!! শত হলেও, মেডিক্যাল সাইন্স বলে কথা!!

যাই হোক, Autophagy কি? এবার তা বলি।

Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ৷ Auto অর্থ নিজে নিজে, এবং Phagy অর্থ খাওয়া৷ 

সুতরাং, অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া৷ না, মেডিক্যাল সাইন্স নিজের গোস্ত নিজেকে খেতে বলে না৷ শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিক্যাল সাইন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়৷ 

আরেকটু সহজভাবে বলি৷ আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে৷ সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে, ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না৷ ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায়৷ শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে৷ 

ক্যান্সার বা ডায়াবেটিসের মত অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই৷ মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে৷ কিন্তু তারা তো আর আমাদের মত অলস হয়ে বসে থাকে না, তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে৷  কোষগুলোর আমাদের মত আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে৷ 

মেডিক্যাল সাইন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি৷ শুধু এ জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনরি ওসুমি (Yoshinori Ohsumi) ২০১৬ সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেল৷ প্রফেসর ওশিনরি নিজেও সপ্তাহে দুটি করে রোজা রাখেন৷ যারা স্বাস্থ্যের কথা ভেবে রোজা রাখেন না তারা ভূল করছেন৷ 


আমরা তো প্রতিবছর একমাস রোজা রেখে শরীরের

অটোফেজি করে ফেলি৷ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।