একবার আকবর আর বীরবল শিকারে যাচ্ছিলো, শিকারে যাওয়ার সময় তলোয়ার বের করতে গিয়ে আকবরের আঙ্গুল কেটে যায়, তখন সাথে সাথে আকবর চিৎকার করে বলতে লাগলো, সিপাহি তাড়াতাড়ি রাজবৈদ্য কে খবর দাও আমার আঙ্গুল কেটে গেছে৷ একথা শুনে বীরবল বলে উঠে, মহারাজ শান্ত হন যা হয় ভালোর জন্যই হয়৷ আকবর বীরবলের এইকথা শুনে রেগে গিয়ে বলে, বীরবল তোমার কী মাথা খারাপ হয়ে গেল নাকী? কীসব উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি কোথায় তোমাকে আপন বলে মনে করতাম আর তুমি কিনা আমার দূঃসংবাদে সব উল্টো পাল্টা কথা বলছো? দাড়াও তোমার ব্যবস্তা আগে করছি৷
তখন আকবর বলেন সিপাহিরা রাজবৈদ্যকে আগে ডাকতে হবে না, সবার আগে এই বীরবলকে নিয়ে গিয়ে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখে চাবুক মারতে থাকো আর তারপর সকাল হলেই ওকে ফাঁসি দিয়ে দিও৷ সিপাহিরা আকবরের কথা অনুযায়ী বীরবলকে নিয়ে চলে যায়৷ অন্যদিকে আকবর একাই শিকারে চলে যায়৷ শিকারে গিয়ে আকবর সেদিন জঙ্গলের আদিবাসীদের ফাদে আটকে পড়েন৷ জঙ্গলের আদিবাসীরা তাকে ধরে নিয়ে গিয়ে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখে তার চারপাশে নাচ করতে শুরু করেন৷ এমন সময় এক আদিবাসীর নজর পড়েন আকবরের সেই কেটে যাওয়া আঙ্গুলের উপর, সাথে সাথে সে চিৎকার করে বলে উঠে, আরে এতো অশুদ্ধ৷
আমরা তো একে বলি চড়াতে পারবোনা না৷ একে ছেড়ে দাও৷ তখন সাথে সাথে আকবরকে তাড়া ছেড়ে দেয়৷ এখন আকবর কাঁদতে শুরু করে কারন ততক্ষণে সকাল হয়ে গেছে৷ সিপাহিরা হয়তো বীরবলকে ফাঁসি দিয়ে দিয়েছে৷ তবুও একবার শেষ চেষ্টা করার জন্য আকবর ছুটে গেল বীরবলের কাছে আর গিয়ে দেখে বীরবলকে ফাঁসি দেওয়ার জন্য গলায় দড়ি পরানো হয়ে গেছে৷ তখন আকবর দৌড়ে গিয়ে বীরবলের পা ধরে কাদতে শুরু করলো আর বললো, বীরবল তুমিই ঠিক ছিলে, আর আজ আমি শুধু তোমার জন্যই বেঁচে ফিরে এসেছি৷ সেখানে আমি কতোটা নিচ যে আমি তোমার এই অবস্থা করে রেখেছি৷ তখন বীরবল আকবরের কথা শুনে আবার বলে উঠে, না না মহারাজ যা হয় ভালোর জন্যই হয়৷
আকবর তার মুখে আবারো একই কথা শুনে বললো, বীরবল তুমি কী পাগল হয়ে গেছো? তোমার সাথে এতকিছু হয়ে যাওয়ার পরেও তুমি সেই একই কথা বলে যাচ্ছো, যা হয় ভালোর জন্যই হয়৷ এতে কী ভালো হলো তোমার? তখন বীরবল বলে উঠে, মহারাজ আজকে যদি আমি আপনার সাথে শিকারে যেতাম তাহলে আদিবাসীরা আপনার বদলে আমার বলি দিয়ে দিতো৷
এখন এই কাহিনী থেকে আমরা কী শিখতে পারলাম? যা হয় ভালোর জন্যই হয়৷ আপনি কী ভাগ্যে বিশ্বাস করেন? যে জীবনে সফলতা পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়? আসলে দূরভাগ্য বলে কিছুই হয় না কারন যা হয় ভালোর হয়৷ হয়তো আপনি এখন সেটা বুঝতে পারবেন না কিন্তু পড়ে সেটা ঠিকি বুঝতে পারবেন যে আপনার সাথে যেটা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছিল৷
তাে আসল সত্যিটা হল, যা কিছু হয় না তাে ভালাের জন্য হয় আর নাই না খারাপের জন্য হয়৷ যা কিছু হয় তা শুধুমাত্র হওয়ার জন্য হয়, ভালাে না খারাপের জন্য নয়৷ এই যে ভালাে না খারাপের জন্য হওয়া এটা আমরা নিজেরা নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মেনে নিই৷ আসলে জীবন একটা সাদা পাতা আর কলমটা হল আপনার দৃষ্টিভঙ্গি৷ আপনার উপর নির্ভর করছে আপনি সেই সাদা পাতায় খারাপ কথা লিখবেন নাকি ভালাে কথা লিখবেন৷ যদি ভালাে কথা লেখেন তাহলে সেখান থেকে Positive energy পাবেন, যদি খারাপ কথা লেখেন তাহলে সেখান থেকে negative energy পাবেন৷ এবার চয়েস আপনার৷

Thanks to comment Jibon Somossa official blog. Stay with us for more content. Follow us to Facebook. www.facebook.com/jibonsomossa.blog