কিভাবে পড়াশোনায় মন বসাবেন৷

কিভাবে পড়াশোনায় মন বসাবেন৷



পড়তে বসতে ইচ্ছা করে না৷ এই সমস্যাটা আসলে সব শিক্ষার্থীর নয়, তবে বেশির ভাগেরই এমন সমস্যা রয়েছে৷ আপনি যদি এমন কোনো রোগী হয়ে থাকেন যে আপনার পড়তে বসতে একেবারেই ইচ্ছা করছে না৷ পড়ার টেবিলে মন বসে না৷ এ সমস্যার প্রধান উপসর্গ হলো, পড়তে যেন কিছুতেই ভালো লাগে না৷ তবু যে পড়তে হবে! কিছু বিষয় অনুসরণ করে দেখুন, সহজেই মন বসবে৷ গবেষকদের মতে, পড়তে মন না বসার প্রধান কারণ অস্থিরতা৷ আর সেই অস্থিরতা দূর করে কিভাবে পড়ায় মন বসাবেন সেটাই আজকে বলবো৷ 



১ঃ- যেকোন রোগ গোড়া থেকে নির্মূল করার জন্য সবার আগে দরকার সেই রোগটার আসল কারনটাকে আবিষ্কার করা৷ ঠিক এরকমি আমাদের আগে বুঝতে হবে আমরা কী কী কারনে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনা৷ সেকারন গুলো আমাদের আগে গোড়া থেকে নির্মূল করতে হবে তারপর আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবো৷ 


২ঃ- পড়ার আগে পর্যাপ্ত পরিমানে ঘুমিয়ে নিবেন৷ পর্যাপ্ত পরিমানে না ঘুমিয়ে পড়তে বসলে পড়ার মাঝখানে আপনার ঘুম আসবে আর তখন আপনি পড়ার মনোযোগ হারিয়ে ফেলবেন৷ 

৩ঃ- পড়তে বসার আগে আপনার মোবাইল ফোনটি দূরে সরিয়ে রাখবেন বা  Silent করে রাখবেন নাহলে আপনার মনোযোগ শুধু মোবাইল ফোনের উপরেই থাকবে আর আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন৷ 


৪ঃ- পড়তে বসার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পড়তে বসবেন৷ খাতা, বই, নোট, কলম, পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার, জ্যামিতি বাক্স, স্ট্যাপলার, গ্রাফ পেপার ইত্যাদি সবকিছু আগে থেকে একসাথে নিয়ে পড়তে বসুন। ভুলে রেখে এসেছেন বলে বারবার টেবিল থেকে উঠতে হলে মনোযোগ হারিয়ে যায়।


৫ঃ- টেবিলে বসে পড়ার চেষ্টা করুন, বিছানা কিংবা সোফায় নয়। বিছানা কিংবা সোফায় পড়তে বসলে আপনার একটু পরেই শুয়ে পরতে ইচ্ছে করবে বা আপনাকে পড়া থেকে বিরত রাখবে৷ 


৬ঃ- পড়তে বসার সবচেয়ে ভাল সময় হলো সকালে৷ এসময় পড়তে বসলে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন৷ অনেক সময় পড়তে বসলে পাশের ঘরের টিভির শব্দ, কথা বলার শব্দ ইত্যাদি আমাদের পড়াশোনা থেকে মন সরিয়ে নেয় এবং তখন আর পড়তে ইচ্ছে করে না৷ 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।