মন খারাপ থাকলে কী করবো?

মন খারাপ থাকলে কী করবো?



আমাদের মাঝে মধ্যে কারনে অকারণে মন খারাপ হয়ে যায়৷ আর অতিরিক্ত মন খারাপ থাকলে স্বাভাবিক কাজকর্মের উপর তার প্রভাব পড়তে থাকে৷ মন খারাপ নিয়ে আমরা সাধারণত যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকি সেগুলো আমাদের আরো খারাপের দিকে ঠেলে দেয়৷ মন খারাপ যে কোনো কারণেই হতে পারে৷ তবে মন খারাপ ভালো করার উপর আমাদের নিজেদের নিয়ন্ত্রণ রয়েছে অনেকাংশে৷ আসুন তাহলে জেনে নেই কিভাবে আমাদের মন খারাপ ঠিক করবো৷ 



একা থাকা থেকে বিরত থাকাঃ- 

আমাদের মন যখন খারাপ থাকে তখন আমরা একা থাকি আর তাতে আমাদের মন আরো বেশি খারাপ হয়ে যায় এবং নিজেকে খুব একা লাগে৷ মন যখন খারাপ থাকবে তখন বন্ধুদের সাথে কথা বলুন, আশেপাশের মানুষ গুলোর খোজ খবর নিতে পারেন এতে একাকিত্ব কেটে যাবে আর মন ভালো হয়ে যাবে৷ 


কোথাও হাটতে বেরিয়ে যানঃ- 

ঘরের ভিতর একা বসে থাকলে মন আরো বেশি খারাপ হবে৷ এইসময় ঘরে বসে না থেকে কোথাও থেকে হেটে আসুন৷ বাহিরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করে তুলবে৷ 


খারাপ চিন্তা থেকে বিরত থাকাঃ- 

এসময় আমাদের মাথায় বিভিন্ন ধরনের বাজে চিন্তা মাথায় আসে যা আমাদের মনকে আরো খারাপের দিকে নিয়ে যায়৷ সবসময় ভালো কিছু চিন্তা করবেন যা আপনাকে মানসিকভাবে শক্তি দিবে৷ 


খেলাধুলা করুনঃ- 

খেলাধুলা করলে যেমন মন ভালো থাকে তেমনি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো৷ 


বড় করে নিশ্বাস নিনঃ-

যখন অনেক বেশি মন খারাপ হবে তখন তা আমাদের মস্তিষ্কে চাপ ফেলবে এবং মানসিক অশান্তি ও চাপ বাড়তে থাকবে। এই জিনিসটি দূর না করতে পারলে মন ভালো হবে না। তাই বড় করে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। এতে মস্তিষ্ক রিলাক্স হবে ও মানসিক চাপ কমতে থাকবে এবং মনটাও ভাল হয়ে যাবে৷ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।