জ্ঞান অর্জনের উপায়

জ্ঞান অর্জনের উপায়

Jim Rohn এর বই 7 Strategies for Wealth & Happiness থেকে শেয়ার করবো "জ্ঞান অর্জনের উপায়"

জ্ঞান অর্জন করতে হলে আপনাকে পড়তে এবং জানতে হবে৷ আপনি যতবেশি পড়বেন ততই জানতে পারবেন এবং ততই আপনার জ্ঞান বাড়বে৷ লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনি যে সুন্দরভাবে জীবনযাপন করতে চান বা লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়ােজনীয় তথ্য সংগ্রহ করা৷ 

কোন বিষয় সম্পর্কে জানা থাকলে তা অর্জন করা সহজ হয়৷ আর কী জানা দরকার এ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে কীভাবে জানতে হবে তাও জানা গুরুত্বপূর্ণ৷ জনাব শােফ আমাকে পড়তে উৎসাহী করে তুলেছিলেন৷ তিনি বলেছিলেন, 'যদি তুমি সাফল্য চাও, তবে সাফল্য সম্পর্কে পড়াে৷ যদি তুমি সুখ চাও, তবে সুখ সম্পর্কে পড়াে৷ 

যদি তুমি অর্থ চাও, তবে কীভাবে সম্পদ অর্জন করতে হয় তা নিয়ে পড়াে৷ যারা সাফল্য, সুখ বা সম্পদ অর্জন করে তারা হঠাৎ করে এগুলাে পায়নি; বরং নিয়মিত পড়ালেখার মাধ্যমেই পেয়েছে৷ আসল ব্যাপারটি হচ্ছে, প্রথমে পড়তে হয়, তারপর চর্চা করতে হয়৷ তাহলে কীভাবে জ্ঞান অর্জন করবেন? এর দুইটি উপায় আছে৷ 

আরো পড়ুনঃ- মানুষকে স্বমতে আনার সহজ উপায়

একটি হচ্ছে নিজের জীবন থেকে শেখা, আর অন্যটি হচ্ছে অন্যের জীবন থেকে শেখা৷ এই দুইভাবে আপনি জ্ঞানার্জন করতে পারেন৷ আপনার অতীত জীবনের অভিজ্ঞতা পর্যালােচনা করুন এবং এর থেকে শিখুন৷ আমি এই পদ্ধতির নাম দিয়েছি, অতীত থেকে শেখা৷ 

নিজের জীবন থেকে শেখাঃ- 

আপনার জীবনের অতীত ঘটনাগুলােই আপনার জন্য সবচেয়ে ভালাে শিখবার জায়গা৷ দিনগুলােকে অনুভব করুন৷ কেবল অবহেলায় কাটিয়ে দিবেন না৷ চারিদিকে কী ঘটছে দেখুন৷ এগুলাে পর্যালােচনা করুন৷ তবেই তা আপনার মনকে আলােড়িত করতে পারবে৷ সবকিছুর জন্য নির্দিষ্ট সময় আর জায়গা রয়েছে৷ কাজের সময় কাজ করবেন৷ 

আবার অতীত ঘটনাকে পর্যালােচনা করার জন্য কিছু সময় দিবেন সেখান থেকে শিক্ষা নিয়ে পুনরায় কাজ করবেন এবং পূর্বে চেয়ে ভালােভাবে কাজটি করবেন৷ সবসময় অতীত নিয়ে ভাবা যায় না৷ হয়তাে আমরা ব্যস্ততার অজুহাতে অতীত ঘটনাকে পাশ কাটিয়ে যাই৷ 

কিন্তু অতীত ঘটনাকে বিশ্লেষণ না করলে আমরা একই কাজ বারবার করে যাবাে এবং ফলাফলও একই রকম আসবে৷ দিনশেষে পুরাে সময়কে পর্যালােচনা করা উচিত৷ কোথায় গেলেন, কেন গেলেন, কী করলেন বা বললেন এসব ফিরে দেখা উচিত৷ খুব স্পষ্ট করে এসব দেখার চেষ্টা করুন৷ মনে করার চেষ্টা করুন৷ 

রঙ, আকৃতি, চেহারা, শব্দ, কথোপকথন, অভিজ্ঞতা সবকিছু৷ অভিজ্ঞতা কিন্তু পণ্যও হতে পারে, মুদ্রাও হতে পারে৷ এটি মহামূল্যবান একটি উৎস৷ তবে এটা তখনই সম্পদে পরিণত হবে যখন আপনি এর থেকে শিখতে চাইবেন৷ নিজের অভিজ্ঞতা পর্যালােচনা কর এর থেকে শেখার চেষ্টা করুন৷ কোন ঘটনাকে আপনি কীভাবে দেখছেন তার ওপর নির্ভর করছে ফলাফল৷ 

তাই জীবনে ইতিবাচক কিছু করতে হলে এর থেকে মূল্যবান জ্ঞানটুকু আহরণ করা উচিত৷ সপ্তাহ শেষে পুরাে সাতদিনের প্রতিবিম্ব বা ঘটনা নিয়ে চিন্তা করুন৷ মাস শেষে এবং বছর শেষেও একই কাজ করুন৷ তবে বছর শেষে হাতে এক সপ্তাহ সময় নিয়ে চিন্তা করুন৷ কারণ, ৩৬৫ দিনের ফ্ল্যাশব্যাক একদিনে সম্ভব নয়৷ 

একজন বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে জানে কী করে তার অতীত জ্ঞানকে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে হয়৷ দিনগুলােকে শুধু শুধু চলে যেতে দিবেন না৷ অতীতের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী কর্মক্ষেত্রকে আরও সুন্দর করুন৷ প্রতিটি কাজের বেলায় এই পদ্ধতি অনুসরণ করুন৷ নতুন অভ্যাস তৈরি করুন৷ 

আরো পড়ুনঃ- লক্ষ্য নির্ধারন করে কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন

জীবনকে পর্যালােচনা করার সময় ভালাে - মন্দ সবকিছু পর্যবেক্ষণ করুন৷ ব্যর্থতা - সফলতা বিশ্লেষণ করুন৷ আমাদের তথাকথিত ব্যর্থতাগুলাে আমাদেরকে আরও সফল হতে সাহায্য করে৷ এগুলাে সাফল্যের চেয়েও ভালাে শিক্ষক৷ ভুল করার মাধ্যমেই আমরা ঠিক কাজ করতে শিখি৷ তাই ভুল করা অপ্রয়ােজনীয় নয়৷ তাই বলে ইচ্ছাকৃত ভুল নয়৷ 


অন্যের জীবন থেকে শেখা

অন্যের জীবন থেকেও শিখতে পারেন আপনি৷ তাদের ব্যর্থতা আর সফলতা থেকে শিখতে পারেন৷ আমার ধর্মগ্রন্থ আমার জন্য শিক্ষার একটি চমৎকার উৎস৷ কারণ, এতে ভালাে - মন্দ দুইরকম বিষয়েরই উল্লেখ থাকে৷ 

একরকম হলাে - এতে আপনাকে অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণ করার কথা বলা হয়েছে৷ অন্যটি হলাে - সাবধানতা৷ এতে বলা হয়েছে আপনি যেন সেসব বোকাদের মতাে কাজ না করেন৷ কত প্রয়ােজনীয় বিষয় এটা! তবে সম্ভবত ধর্মগ্রন্থে আরেকটি বার্তাও রয়েছে৷ 

আপনার নিজের জীবনের গল্পটি যদি কোন বইয়ে স্থান পায়, তবে তা যেন অনুসরণীয় হয়৷ প্রিয় পাঠক, আপনার ধর্মগ্রন্থও পাঠ করে দেখুন৷ সেখানেও এই উদাহরণ এবং সাবধানতার ধরন সম্পর্কে বলা হয়েছে৷ তিনভাবে অন্যের জীবন থেকে শেখা যায়৷ 

১ঃ- প্রকাশিত লেখা, অডিও বা ভিডিও থেকে

২ঃ- অন্যের জ্ঞানার্জনের বিষয় শােনার মাধ্যমে

৩ঃ- সফল ও ব্যর্থদের জীবন পর্যবেক্ষণ করে৷


বই, অডিও এবং ভিডিওঃ- যেসব সফল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তারা সবাই পরিশ্রমী পাঠক ছিলেন৷ তাঁরা অনেক পড়ালেখা করতেন৷ তাঁদের কৌতুহলই তাদেরকে পড়তে উৎসাহিত করেছে৷ তাদের প্রত্যেকের ছিল তীব্র জানার তৃষ্ণা৷ নতুন তথ্য তারা সারাক্ষণ খুঁজতেন৷ একটা সময় ছিল যখন লেখা মানেই ছাপার অক্ষরে প্রকাশ করা বােঝাতাে৷ 

কিন্তু, এখন সময় বদলে গেছে৷ প্রযুক্তির সাহায্যে এখন ছাপার অক্ষর ছাড়াও অনলাইনের মাধ্যমে পড়া যাচ্ছে, লেখা যাচ্ছে৷ বেশিরভাগ ব্যস্ত মানুষই অবসর সময়ে অডিও শােনেন, এর মাধ্যমে শেখার চেষ্টা করেন৷ এতে সময় বেঁচে যায়৷ এটা বেশ সহজ ও কার্যকর একটি উপায়৷ 

আরো পড়ুনঃ- জীবনে ব্যর্থতার ৩০ টি কারণ

আপনি কি জানেন বিভিন্ন বিষয়ে শত শত বই, অডিও এবং ভিডিও আছে? তারপরও বেশিরভাগ মানুষই এর থেকে শিখতে চায় না৷ আপনি একে কী বলবেন? হাজার হাজার সফল মানুষ খবরের কাগজে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করার পরেও মানুষ তা পড়তে চায় না৷ 

কী বলা যাবে? মানুষ এখন ব্যস্ত৷ তবু এর মাঝে যতটুকু সময় পাওয়া যায় তা কাজে লাগানাে উচিত৷ পড়তে বেশি সময় লাগলে আপনি অডিও শুনতে পারেন৷ আপনাকে গভীর রাত পর্যন্ত পড়তে হবে না৷ আপনি প্রতিদিন কেবল ৩০ মিনিট ব্যয় করলেই হবে৷ যদি আসলেই শিখতে চান তবে এই ৩০ মিনিটকে ৬০ মিনিটে নিয়ে যান৷ 

তবুও কমপক্ষে ৩০ মিনিট ব্যয় করুন৷ রুটিন তৈরি করুন৷ খাবার খেতে ভুলে গেলেও এই ৩০ মিনিট ভুলবেন না৷ কারণ, একবেলা না খেলেও আপনি বেঁচে থাকবেন৷ কিন্তু একটি বুদ্ধি বা ধারণা হারিয়ে গেলে আর জীবনে ফেরত পাবেন না৷ হয়তাে এই বুদ্ধি বা ধারণাই আপনার জীবনকে বদলে দিতে পারত৷ আপনার পড়ার সময়কে জ্ঞানরূপী সম্পদ অর্জনের জন্য তৈরি করুন৷ 

কেউ যদি শেখার জন্য ৩০ মিনিট খরচ করতে না চায়, তবে কিছু অবিশ্বাস্য অজুহাত শােনার জন্য প্রস্তুত হােন৷ শিক্ষার  জন্য যেসব উপকরণ দরকার ; বই, টেপ বা ভিডিও সংগ্রহ করুন, কোন সেমিনারে অংশগ্রহণ করা সম্ভব হলে অংশ নিন৷ নিজের ভবিষ্যতের জন্য বিনিয়ােগ করতে কার্পণ্য করবেন না৷ 

জনাব শােফ শুরু থেকেই আমাকে বইপাঠের প্রয়ােজনীয়তা সম্পর্কে বুঝিয়েছেন৷ তিনি বলতেন, “স্বশিক্ষিত হও৷ প্রথাগত শিক্ষা তােমাকে প্রথাগত ফলাফল এনে দিবে৷ এর সাথে নিজের আয়ের দিকেও লক্ষ্য রাখাে৷ যদি আরও বেশি পরিশ্রম করতে হয়, তাে কর৷ যদি তুমি জীবন থেকে গড়পড়তার চেয়ে বেশি চাও, তবে তােমাকে অবশ্যই স্বশিক্ষিত হতে হবে৷ 


শ্রবণ করাঃ- শুনতে শুনতেও আপনি শিখতে পারেন৷ একটি বুদ্ধি দেই৷ একজন অভিজ্ঞ ব্যক্তিকে রাতের খাবারের দাওয়াত দিন৷ একজন দরিদ্র ব্যক্তির উচিত একজন ধনী ব্যক্তির পিছনে বিনিয়ােগ করা৷ আমরা প্রত্যেকেই কোন না কোন দিক দিয়ে কারও না কারও তুলনায় গরিব৷ 

তারপর, আপনি তার কাছে থেকে অভিজ্ঞতার গল্প শুনবেন৷ এটা করে দেখুন৷ প্রশ্ন করুন কথা বলতে থাকুন৷ কথােপকথন চালিয়ে যান৷ যতটুকু সম্ভব সময় বাড়িয়ে নিন৷ ২ ঘণ্টা কথা বলতে পারবেন এমন কাউকে পেলে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন৷ এতে আপনার জীবন বদলে যাবে৷ 

তবে গরিব কখনাে ধনীকে আমন্ত্রণ জানায় না৷ এজন্যই হয়তাে তারা গরিব৷ কেউ হয়তাে বলবে, 'সে নিজেই তাে ধনী৷ সে নিজে নিজের খাবার কিনে নিক৷ আমার এত টাকা নেই৷ আর তাছাড়া আমার জায়গায় তুমি থাকলে সারাদিন কাজ করে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়তে৷ 

আরো পড়ুনঃ- কোন কিছু তাড়াতাড়ি শেখার সহজ উপায়

যা একটু সময় পাওয়া যায় তাতে রাতের খাবার খাওয়া এবং একটু টিভি দেখে নিতে হয়৷ তারপর তাে ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়তে হয়৷ একজন ধনী ব্যক্তির পিছনে ব্যয় করার মতাে সময় কোথায়! আর দেখবেন এই ব্যক্তিই মানুষের কাছ থেকে ধার করে চলছে৷ সে একজন ভালাে কর্মী, পরিশ্রমী কর্মচারী৷ 

সে তার সারা জীবন খুব আন্তরিকতার সাথে কাজ করে গেছে৷ তবুও সে সুখী নয়৷ আপনাকে কেবল ভালাে কর্মচারী হলেই হবে না, এরচেয়েও বেশি কিছু হতে হবে৷ আপনাকে একজন ভালাে শ্রোতা হতে হবে৷ চিন্তা ভাবনা করে সময় বিনিয়ােগ করতে হবে৷ কারণ বিনিয়ােগ না করলে মুনাফা পাওয়া যায় না৷ 


পর্যবেক্ষণঃ- শেখার তৃতীয় মাধ্যমটি হচ্ছে পর্যবেক্ষণ৷ এর মাধ্যমে আপনি অন্যের জীবন পর্যবেক্ষণ করে শিখতে পারেন৷ সফলদের দেখুন, কেন? কারণ, সফলতা সূত্র ফেলে যায়৷ দেখুন, একজন সফল ব্যক্তি অন্যের সাথে কী করে হাত মেলায়৷ দেখুন, তারা কীভাবে প্রশ্ন করে৷ সফলতাকে তারা অভ্যাসে পরিণত করেছে৷ 

তাঁরা জয়ের নমুনা প্রতিষ্ঠা করে৷ যেমন ব্যর্থরা প্রতিষ্ঠা করে ব্যর্থতার নমুনা৷ সফলদের কাছ থেকে শিখুন কী করে অর্থের ঠিক ব্যবহার করতে হয় এবং জীবনাচারণের ব্যবস্থাপনা পদ্ধতি৷ সফল মানুষেরা প্রায়ই সেমিনারে বক্তৃতা করেন৷ সেখানে গিয়ে তাদের বক্তব্য শুনুন৷ 

এটা ভিডিও বা অডিও টেপের চেয়ে অনেক ভালাে কাজ করবে৷ একজন ভালাে পর্যবেক্ষণকারী হােন৷ কোন সূত্র বাদ দিবেন না৷ কে জানে কোন সূত্র আপনার জীবন বদলে দিবে৷ পর্যবেক্ষণ সম্পর্কে আরও জানতে পাঠ করুন রুসেল এইচ , কনওয়েল এর বই অবজারভেশন৷ অনুবাদ : ফজলে রাব্বি৷ ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭৷ 


ভবিষ্যতের বিনিয়ােগঃ

অর্জনের কৌশলগুলাের মধ্যে জ্ঞান অন্বেষণ একটি অন্যতম কৌশল৷ জ্ঞান অন্বেষণ করার চিন্তা একটি শক্তিশালী চেতনা৷ ধারাবাহিকভাবে, শৃঙ্খলাপূর্ণ ও উদ্দেশ্য প্রণােদিতভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করুন৷ তবে অন্য সবকিছুর মতাে এখানেও কিছু খরচের বিষয় আছে৷ এখানে এসে অনেকে থেমে যায়৷ বিনিয়ােগ না করলে শেখা যায় না৷ তিন রকম বিনিয়ােগ আছে, 

অর্থ বিনিয়ােগঃ- বই ও অন্যান্য সামগ্রী কিনতে অর্থ খরচ হবে৷ এজন্যই আমি পরামর্শ দেই একটি অতিরিক্ত ফান্ড গঠন করুন যেখানকার অর্থ কেবল শেখার জন্য খরচ হবে৷ প্রতি মাসে আয়ের একটি অংশ আলাদা করে রাখুন৷ শেখার জন্য ব্যয় করুন৷ নিজের ভিতরের ঘুমন্ত দৈত্যকে জাগাতে খরচ করুন৷ টাকার পরিমাণ সামান্য, তবে সম্ভাবনার পরিমাণ অসীম৷ 

আরো পড়ুনঃ- কম বয়সে ধনী হবার সেরা উপায়

সময় বিনিয়ােগঃ- এটা বেশ গুরুত্ব বহন করে৷  কাউকে অর্থ বিনিয়ােগের বিষয়ে বলার চাইতেও কঠিন হলাে সময় বিনিয়ােগ করতে বলা৷ এখানে কোনও সংক্ষিপ্ত পথ নেই৷ যতক্ষণ পর্যন্ত না কোন যন্ত্র আপনার মস্তিষ্ক পর্যন্ত জ্ঞানটুকু পৌঁছে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় বিনিয়ােগ করতেই হবে৷ বিনিয়ােগ বেশি হলে ফলাফলও বেশি হবে৷ এখন বিনিয়ােগ করা সময়টুকু হয়তাে ভবিষ্যতের সমৃদ্ধির অণুঘটক হিসাবে কাজ করবে৷ 


শ্রম বিনিয়ােগঃ-আপনার শ্রম ও চিন্তা ভাবনা করে বিনিয়ােগ করতে হবে৷ সাধারণ শিক্ষার পাশাপাশি সুখ ও সম্পদ অর্জনে সেই সম্পর্কিত অতিরিক্ত শিক্ষাও অর্জন করতে হবে৷ সাধারণ শিক্ষার সাথে এইসব অতিরিক্ত শিক্ষার যথেষ্ট প্রভেদ আছে৷ আত্ম পর্যবেক্ষণ, পড়ালেখা করা অথবা অন্যকে পর্যবেক্ষণ যাই করুন না কেন আপনার শ্রমই আপনার শিক্ষাকে বেগবান করে তুলবে৷ 

একটি মনােযােগী মন লক্ষ্য ভেদ করতে নির্গত হওয়া রাইফেলের গুলির মতাে৷ আর এই মনােযােগের জন্য আপনার মধ্যে নিয়মিত প্রচেষ্টা চাই৷ আর এই প্রচেষ্টাই পারবে শস্যাগারের দরজা খুলে দিতে যেখানে আপনার সমস্ত শস্য বা ফলাফল জমা হবে৷ 

আরো পড়ুনঃ- জীবনে সাফল্য অর্জন করার উপায়

সংক্ষিপ্ত করে আলোচনা করলাম এখানে৷ গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম বইটির সাহায্যে৷ বইটিতে সুখ ও সমৃদ্ধি অর্জনের ৭টি সূত্র রয়েছে৷ পুরো বইটি বাংলায় পড়তে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাকে বইটি দিব৷ 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।