মেয়েদের জন্য ঘরোয়া ব্যায়াম

মেয়েদের জন্য ঘরোয়া ব্যায়াম

আজকের মানুষের জীবন সমস্যায় ভরা৷ এর ফলে শরীর, মন আর সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে৷ ব্যায়াম বা যােগ দ্বারা আমরা আমাদের শরীর, মন আর সৌন্দর্য রক্ষা করতে পারি৷ ব্যায়াম বা যােগ আমাদের দেশে নতুন নয়৷ এখন আবার নতুন করে লােক এর দিকে ঝুঁকছে৷ 

প্রশ্ন উঠতে পারে যে, সৌন্দর্যের সঙ্গে ব্যায়াম বা যােগের কি সম্পর্ক? যােগাসন করলে আমাদের শরীরে ফুর্তি আসে, রক্ত চলাচল ঠিকমত হয়৷ এতে শরীর আর মনের ভাল ব্যায়ামও হয়৷ বসে থাকলে খাবার হজম হয় না ব্যায়াম করলে হজমশক্তি ঠিক থাকে৷ এতে স্বাস্থ্য ভাল হয়, মুখেও চমক আসে৷ এমনিতে যােগাসনের মােট সংখ্যা ৮৪৷ 

কিন্তু মেয়েদের সব আসন শেখার প্রয়ােজন নেই৷ ওদের নিজের স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষার জন্য কিছু আসন শিখে নেওয়া উচিত৷ যােগাসন কোন অভিজ্ঞ ব্যক্তির কাছে শিখে তারপর করা উচিত৷ যােগাসন ভােরবেলা করা উচিত৷ যদি ভাের বেলা সময় না পান তো সন্ধ্যেতেও করা যেতে পারে৷ খাবার খাওয়ার পর যােগাসন একদম করবেন না৷ মাসিক ধর্ম আর গর্ভাবস্থাতেও মহিলারা হাল্কা ব্যায়াম করতে পারেন৷ এখানে মহিলাদের উপযােগী কিছু আসন দেওয়া হলঃ 

আরো পড়ুনঃ- দুশ্চিন্তার ক্ষতিকর প্রভাব সমূহ

চক্রাসনঃ- 

প্রথম বিধিঃ- মাটির ওপর চিত হয়ে শুয়ে পড়ুন৷ হাত আর পায়ের পাতা মাটিতে দৃঢ়ভাবে রেখে শরীরের মালের অংশকে ধীরে - ধীরে ওপরে ওঠান আর শরীরকে চাকারর মতন বানান৷ কিছুটা সময় এই অবস্হায় থেকে হাত আর পা - কে পরস্পরের দিকে করে চেষ্টা করুন, যাতে হাতের আঙুল পায়ের গােড়ালি স্পর্শ করে৷ এই অভ্যাসের পর মাথাকে গোড়ালি ছোঁওয়াবার চেষ্টা করুন৷ এই বিধিটা অন্য বিধির চেয়ে সহজ৷ 

দ্বিতীয় বিধিঃ- সােজা দাঁড়িয়ে হাতকে মাথার ওপর দিয়ে পেছনে নিয়ে গিয়ে মেরুদণ্ড এবং কোমরকে পেছন দিকে মুড়ে ধীরে - ধীরে হাতকে মাটির ওপর রাখুন৷ শরীরের ভার পায়ের দিকে হওয়া উচিত৷

লাভঃ- এতে মেরুদণ্ডের হাড় সবল হয়, বৃদ্ধাবস্থাতেও কোমর সামনের দিকে ঝুঁকে পড়েনা৷ পেটের নাড়ি সবল হয়৷ আমাশয় এবং কোমর যন্ত্রণায় লাভ দেয়৷ কৃমি নষ্ট করে৷ উচ্চতা বাড়ায়৷ মাসিক ধর্ম এবং গর্ভাবস্থায় এই আসন মেয়েদের করা উচিত নয়৷


সপাসনঃ- 

বিধিঃ- মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন৷ দুটো হাতকে বুকের কাছে রেখে হাতের তালু মাটির ওপর রাখুন আর কনুই আকাশের দিকে উঠিয়ে রাখুন৷ দুটো পা মিলিয়ে দিন৷ পায়ের আঙুল বাইরে বের করে রাখুন৷ নিঃশ্বাস নিতে - নিতে শরীরকে ওপরে ওঠান৷ দৃষ্টি আকাশের দিকে থাকবে৷ একটুক্ষন শ্বাস বন্ধ রেখে হাতকে মুড়ে শরীরকে মাটির ওপর ঢিলে করে ছেড়ে দিন৷ নিঃশ্বাস ছাড়ুন৷ 

লাভঃ- এতে কোমরের যত্রণা দূর হয়৷ পেটের রােগ ভাল হয়৷ কোমর সরু হয়৷ শরীরে ফুর্তি আসে৷ পেট আর পায়ের চর্বি দূর হয়৷ দৃষ্টিশক্তি বাড়ে৷  গলার রােগ দূর হয়৷ গভাবস্থায় আর মাসিক ধর্মের সময় মেয়েরা এই আসন করবেন না৷


সিদ্ধাসনঃ- 

আরো পড়ুনঃ- পোশাক, চালচলন এবং আচরণ কিভাবে ঠিক করবো

বিধিঃ- মাটিতে বসে বাঁ পায়ের গােড়ালি সীবনি নাড়ি আর ডান পায়ের গােড়ালি উপস্হপের ওপর রাখুন৷ দুই পায়ের আঙুল, পায়ের ডিম আর উরু মাঝখানে রাখা উচিত৷ দু পায়ের গটি সােজা রাখুন৷ থুতনী নীচের দিকে থাকবে৷ দু হাত মিলিয়ে পায়ের হাঁটুর ওপর রাখুন৷ দৃষ্টি নাকের সামনের ভাগের ওপর স্থির রাখুন৷ মেরুদণ্ড সােজা থাকবে৷ যতক্ষন এই আসনে বসতে পারবেন, বসুন৷ ধীরে - ধীরে সময় বাড়ান৷ এর জন্য সকাল সন্ধ্যের সময় বেছে নিতে পারেন৷ একান্তে বসে এই আসন করলে মনের একাগ্রতা বাড়বে৷ অত্যধিক কাম - বাসনার হাত থেকে বাঁচতে এবং স্মরণ শক্তি বাড়াতে এটা এক অত্যন্ত উপযােগী আসন৷ 


পদ্মাসনঃ- 

বিধিঃ- মাটিতে বসুন ডান পা বাঁ ঊরুর ওপর আর বাঁ পা ডান উরুর ওপর রাখুন৷ হাত হাঁটুর ওপর রাখুন৷ হাত মেরুদণ্ড, মাথা, গ্রীবা সব সােজা টানটান হয়ে থাকবে৷ দুই পা মাটির সঙ্গে লেগে থাকবে৷ থুতনী কন্ঠমূলের দিকে কিছুটা ঝুঁকে থাকবে আর দৃষ্টি নাকের অগ্রভাগের ওপর নিবদ্ধ থাকবে৷ দুটো পা - কে ওপর নীচে বদলে দু পায়ে এই আসন করা উচিত৷ প্রথমে এই আসন এক মিনিট থেকে শুরু করে এক ঘণ্টা পর্যন্ত করতে পারেন৷

লাভঃ- এই আসনে পায়ের শিরা - উপশিরার রক্ত শুদ্ধ হয়, হজম শক্তি বাড়ে৷ ফুসফুস, পেট, অত্র আর গভাশয় সম্বন্ধীয় রােগ দূর হয়ে পড়ে৷ স্মরণশক্তিও বাড়ে৷ 

আরো পড়ুনঃ- ওজন ও ভুঁড়ি কমানোর সহজ উপায়

যােগাসনঃ- 

বিধিঃ- পদ্মাসনে বসুন৷ দুই পায়ের পাতায় দুই হাতে পাতা লাগান৷ দৃষ্টি সামনে রাখা উচিত৷ নিঃশ্বাস নিয়ে আটকে রাখুন৷ নাভি, পেটকে ওপরে টেনে রাখুন৷ কিছুক্ষন পর শ্বাস ছেড়ে নাভি আর পেটকে মূল অবস্থায় ফিরিয়ে আনুন৷ দুটো হাত হাঁটুর ওপর রেখে শরীরকে ঢিলে ছেড়ে দিন, ঝুঁকবেন না৷

লাভঃ- যােনি - বিকার দূর হয়, মানসিক সুস্হতা বাড়ে, মনের একাগ্রতা বাড়ে, মনের চঞ্চলতা দূর হয়৷ বৃদ্ধি তীব্র হয়৷ হাত - পা মজবুত হয়৷ রক্তচাপের রােগ দূর হয়৷ মেয়েরা স্বাভাবিক অবস্থায় এই আসন করুন৷

মৎস্যায়নঃ- 

বিধিঃ- পদ্মাসনে বসুন৷ এরপর মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন৷ দুটো হাত দিয়ে দু পায়ের বুড়াে আঙুলকে ধরুন, পিঠকে তুলে ওপর দিকে করুন৷ নিঃশ্বাস নিন এবং ছাড়ুন৷ 

লাভঃ- গলা, বুক, পেটের রােগ দূর হয়৷ ফুসফুসের লাভ হয়৷ অন্ত থেকে ময়লা বেরিয়ে আসে৷ হাপানি রােগ এই আসনে দূর হয়৷ এতে মেয়েদের স্তনের বিকাশ হয়, মাসিক ধর্মও ঠিকমত হয়৷ 


শবাসনঃ- 

বিধিঃ- ডান হাতকে মুড়ে মাথার নীচে বালিশের মত করে নিন৷ মাথা কনুইয়ের ওপর থাকবে৷ দু পায়ের গােড়ালি আর হাঁটু একে - অপরের ওপর থাকবে৷ ডান পা সােজা থাকবে, হাঁটু নিজের জায়গায় থাকবে আর গােড়ালিকে একটু পেছন দিকে করে নিন৷ এবার পুরাে নিঃশ্বাস বার করে দু - এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ করে রাখুন৷ তারপর লম্বা - গভীর শ্বাস নিন৷ এই ভাবে বাঁ দিকে পাশ ফিরুন৷ এবার চিত হয়ে শুয়ে পড়ুন৷ যখন শরীর খুব হাল্কা মনে হবে, তখন অন্য আসন করুন৷

আরো পড়ুনঃ- সুস্থ থাকার সহজ উপায়

লাভঃ- এই আসনে শরীরের ক্লান্তি দূর হয়৷ মাথা ঠাণ্ডা থাকে৷ স্ত্রী পুরুষ, সুস্থ ব্যক্তি অথবা রােগী - প্রত্যেকেই এই আসন বছরের বারাে মাসই করতে পারেন৷ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।