১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির চরিত্র ও বৈশিষ্ট্য

১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির চরিত্র ও বৈশিষ্ট্য

কোনাে মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরই জন্মসংখ্যা ১৷ এদের ১ সংখ্যার জাতক / জাতিকাও বলা হয়৷ জন্মসংখ্যা গণিতে মৌলিক সংখ্যা ১ থেকে ৯৷ সংখ্যাবিজ্ঞানেও জাতক / জাতিকাকে ভাগ করা হয়েছে নয়টি মৌলিক ভাগে৷ সংখ্যার পারস্পরিক ক্রিয়া - প্রক্রিয়ায় মানবচরিত্রে ব্যাপক বৈচিত্র্য এলেও বৈশিষ্ট্যের মূল সুর বেশির ভাগ ক্ষেত্রেই সুস্পষ্ট৷ 

প্রতিটি মানুষের জন্মসংখ্যাই তাকে পরিচালিত করে বৈশিষ্ট্যের মুল স্রোতধারায়৷ আপনার নিজের জন্মসংখ্যা আপনি অনায়াসেই বের করতে পারেন৷ আপনার জন্ম তারিখের সংখ্যা হচ্ছে আপনার জন্মসংখ্যা৷ যেমন ১ তারিখে জন্ম হলে আপনার জন্মসংখ্যা ১৷ আর ৫ তারিখে জন্ম হলে জন্মসংখ্যা ৫৷ 

আরো পড়ুনঃ- দুশ্চিন্তার ক্ষতিকর প্রভাব সমূহ

১ তারিখের মধ্যে জন্ম হলে আপনি একই পদ্ধতিতে জন্মসংখ্যা বের করতে পারেন৷ আপনার জন্ম তারিখ যৌগিক সংখ্যা হলে - 

যেমন ১০, ১৫, ১৮, ২২, ২৬, ২৯, ৩১ ইত্যাদি হলে আপনি অনায়াসে সংখ্যাগুলােকে পাশাপাশি যােগ করে জন্মসংখ্যা বের করতে পারেন৷ যেমন : ১০ = ১ + ০ = ১; ১৫ = ১-৫ = ৬; ১৮ = ১ + ৮ = ৯; ২২ = ২ + ২ = ৪; ২৬ = ২৬৮; ২৯ = ২ + ৯ = ১১ = ১ + ১ = ২; ৩১ = ৩ + ১ = ৪৷ 

আপনার জন্ম তারিখ যা - ই হােক না কেন, এই পদ্ধতিতে আপনি আপনার জন্মসংখ্যা বের করতে পারবেন৷ জন্মসংখ্যা বের করার পর এবার আপনি দেখুন চরিত্র বৈশিষ্ট্যের কোন মূল ধারায় আপনার অবস্থান৷ 


জন্মসংখ্যা ১ঃ- 

সংখ্যাবিজ্ঞানে ১ সংখ্যা সূর্যের প্রতীক৷ এ প্রতীক প্রাণপ্রবাহ, সৃজনশীলতা ও সক্রিয় শক্তির৷ এ শক্তি ক্ষমতা ও কর্তৃত্বের৷ এটি হচ্ছে শুরু৷ অন্য সংখ্যাগুলাের উৎপত্তি এ থেকেই৷ সকল সংখ্যার বুনিয়াদ ১৷ ১ সংখ্যার জাতক / জাতিকারা অগ্রপথিক, অভিযাত্রিক৷ এদের কাজের মাঝে একটা সহজাত সৃজনশীলতা প্রচ্ছন্ন থাকে৷ 

আরো পড়ুনঃ- ২, ১১, ২০ ও ২৯ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির চরিত্র ও বৈশিষ্ট্য

নতুন পদ্ধতি ও প্রক্রিয়ার প্রতি এদের ঝোঁক রয়েছে৷ এরা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী৷ জীবনের প্রতি এদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক৷ এদের মত সুনির্দিষ্ট৷ ব্যক্তিগত দায়িত্ব পালনে এরা সাধারণত দৃঢ়তার পরিচয় দেয়৷ তাই এদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যায়৷ এদের দৃঢ়তা ও বিশ্বস্ততা সহজেই অনাের দৃষ্টি আকর্ষণ করে৷ ১ সংখ্যার জাতক / জাতিকারা সহজাত উচ্চাভিলাষী৷ 

এরা নিজ পেশায় সবসময় প্রধান ব্যক্তিতে পরিণত হতে চায়৷ নেতৃত্ব ও কর্তৃত্ব এদের কাম্য৷ অন্য কারাে নিয়ন্ত্রণ এদের একেবারেই অপছন্দ৷ এদের সাংগঠনিক ক্ষমতা যেমন আছে, তেমনি আছে প্রশাসনিক দক্ষতা৷ মৌলিক সৃজনশীলতা বা উদ্ভাবনী দক্ষতা, উদ্যম ও অধ্যবসায় এদের ক্ষমতা ও কর্তৃত্বে ভূষিত করতে পারে৷ 

এরা সিদ্ধান্ত নিতে জানে৷ যে - কোনাে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে৷ অন্যের সাহায্য চাওয়ার বদলে এরা নিজস্ব পন্থায় সমস্যার সমাধান খোঁজে৷ কোনাে কাজে নেমে সে কাজ থেকে এর সরে দাঁড়াতে পারে না৷ জীবনের লক্ষ্য স্থির করতে পারলে সাফল্য এদের পদচুম্বন করে৷ এরা প্রাণবন্ত৷ নাটকীয়তার প্রতি এদের ঝোঁক রয়েছে৷ নিজের মত প্রকাশে দ্বিধাদ্বন্দ্ব নেই বললেই চলে৷ 

আরো পড়ুনঃ- জ্ঞান অর্জনের উপায়

এরা সম্মান ও শ্রদ্ধা চায়৷ সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায়৷ তাই অন্যকে বুদ্ধি ও উৎসাহ দিতে এৱা সদা প্রস্তুত৷ এরা সহজে রেগে যায়৷ আবার সহজেই এদের ক্ষোভ প্রশমিত হয়৷ আত্মমর্যাদাবােধ সম্পর্কে এরা অত্যন্ত স্পর্শকাতর৷ কেউ এদের আত্মমর্যাদাবােধকে আহত করলে এরা সহজে তা ভুলতে পারে না৷ তবে এরা অনেক সময়ই প্রশংসা ও চাটুকারিত্যর মাঝে পার্থক্য করতে পারে না৷ গতিশীল ও নির্ভরযোগ্য ব্যক্তিত্বের জন্যে এরা সহজেই জনপ্রিয়তা অর্জন করে৷ 


প্রেম - সংসারঃ- 

১ সংখ্যার জাতক / জাতিকা প্রেমে আন্তরিক ও বিশ্বস্ত৷ প্রিয়জনকে নিয়ে জীবনকে আনন্দোচ্ছল করার জন্য এরা চেষ্টার কোনাে ত্রুটি করে না৷ সঙ্গী / সঙ্গিনীর ব্যাপারে এরা উদার৷ ঈর্ষা এদের সহজাত নয়, তবে কোনাে ধরনের অবিশ্বস্ততা দেখলে এরা বেশ নির্মম হয়ে উঠতে পারে৷ 

ব্যক্তি জীবনে ঝগড়াঝাঁটি এড়ানাের জন্যে এরা সহজেই আপস করতে প্রস্তুত৷ তা সত্ত্বেও বৈবাহিক ব্যাপারে বেশির ভাগ ক্ষেত্রে এরা তেমন সুখী হয় না৷ তবে আত্মসম্মানবােধের জন্যে এরা পারতপক্ষে বিচ্ছেদের ঝামেলায় যেতে চায় না৷ এদের যৌন - অনুভূতি প্রবল৷ তাই এরা অপেক্ষাকৃত অল্প বয়সেই বিয়ে করে৷ 

সুসম্পর্কঃ- 

১ সংখ্যার জাতক / জাতিকারা সবসময় শীর্ষে থাকতে চায়৷ এদের নেতৃত্ব ও কর্তৃত্ব মেনে নিলে সহজেই এদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে৷ বন্ধু হিসেবে এরা আন্তরিক৷ অন্যের কাছ থেকেও আন্তরিকতা চায়৷ নিজেরা যেমন বাঁচতে চায়, অন্যকেও তেমন বাঁচতে দিতে চায়৷ তবে এদের সমকক্ষ হওয়ার চেষ্টা করলেই বিপদ৷ 

তখন অবস্থা হবে এক বনে দুই সিংহের মতাে৷ আর কেউ যদি এদের ব্যক্তিস্বাধীনতা ক্ষুন্ন করতে চায় বা সম্পর্কের অজুহাতে নাক গলাতে চায়, তাহলেও দ্বন্দ্ব অনিবার্য৷ সুসম্পর্ক রাখতে হলে এদের ব্যক্তিস্বাতন্ত্র্যবােধকে মেনে নিতে হবে, শ্রদ্ধা করতে হবে৷ ১ সংখ্যার সাথে ১ সংখ্যার ভালাে মিল হয়৷ 

আরো পড়ুনঃ- জীবনে ব্যার্থতার ৩০ টি কারণ

২, ৪ ও ৭ সংখ্যার প্রতি ১ সংখ্যা আকৃষ্ট হয়৷ বন্ধুত্ব ব্যবসা প্রেম ও বিয়ের ক্ষেত্রে জাতক / জাতিকার এই সংখ্যাগত আকর্ষণ ফলপ্রসূ রূপ নিতে পারে৷ যে - কোনাে মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরই জন্মসংখ্যা ১৷ এদের ১ সংখ্যার জাতক / জাতিকাও বলা হয়৷ 

ওপরের বৈশিষ্ট্যগুলাে ১ সংখ্যার সকল জাতক / জাতিকার বেলায় সাধারণভাবে প্রযােজ্য৷ তবে ২১ মার্চ থেকে ২৮ এপ্রিল এবং ২১ জুলাই থেকে ২৮ আগস্টের মধ্যে উক্ত তারিখে জন্মগ্রহণকারীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলাে আরাে সুস্পষ্টরূপে পরিলক্ষিত হবে৷ 


স্বাস্থ্যঃ- 

১ সংখ্যার জাতক / জাতিকার শরীরের স্পর্শকাতর অংশ হচ্ছে হৃৎপিন্ড ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া৷ তাই এরা হাইপারটেনশন, রক্তচাপ বা কোনাে ধরনের হৃদরােগে সহজে আক্রান্ত হতে পারে৷ মেদবৃদ্ধি, স্থূলতা ও চোখের ব্যাধি সম্পর্কেও এদের সতর্ক থাকতে হবে৷ প্রতিবছর জানুয়ারি, অক্টোবর ও ডিসেম্বর মাসে অতিরিক্ত পরিশ্রমজনিত অবসাদ ও শারীরিক অসুস্থতার ব্যাপারে এদের বিশেষ সতর্ক থাকা উচিত৷ 

সুস্বাস্থ্য ও শরীরের রােগপ্রতিরােধ ক্ষমতা বৃদ্ধির জন্যে ১ সংখ্যার জাতক / জাতিকাদের সাধারণভাবে কিশমিশ, জাফরান, লবঙ্গ, এলাচ, জায়ফল, খেজুর, আদা, কমলা, কাগজি লেবু, জাম্বুরা, আম, টক পালং শাক, শশা নিয়মিত খাওয়া উচিত৷ তাছাড়া হৃদযন্ত্রের কার্যক্ষমতা অটুট রাখার জন্যে প্রতিদিন সকালে এক চা চামচ মধু পান বেশ উপকারী প্রমাণিত হতে পারে৷ 

নেতিবাচক নেতিবাচক প্রভাবে ১ সংখ্যার জাতক / জাতিকা অসহিষ্ণু একয়ে উদ্ধত ও দাম্ভিক হতে পারে৷ কেউ কেউ হতে পারে একেবারেই অলস, নিজের প্রতি আস্থাহীন ও দোদুল্যমান৷ উচ্চাভিলাষ চরিতার্থের জন্যে এরা প্রতিদ্বন্দ্বীর প্রতি নির্মম হতে পারে৷ রূঢ় বাক্যবাণে অন্যের অনুভূতিকে অবলীলায় আহত করতে পারে৷ 

আর এভাবে নিজেই তৈরি করতে পারে জানী - দুশমন৷ ভােগবিলাসের খরচার জন্যে যে - কোনাে অসদুপায় অবলম্বন করতে পারে৷ এরা বন্ধু ও চাটুকারের মধ্যে পার্থক্য করতে অক্ষম৷ এদের জাঁকজমক ও নাটকীয়তা ভাঁড়ামির পর্যায়ে চলে যেতে পারে৷ খেয়ালিপনায় এরা নিজের উন্নতির পথ ঐন্ধ করতে পারে৷ 

আরো পড়ুনঃ- লক্ষ্য নির্ধারন করে কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন

পরামর্শঃ- 

সংখ্যার বিচারে ১ সংখ্যা অন্যতম শুভ সংখ্যা৷ 

এর জাতক / জাতিকারা সৃজনশীল, যােগ্য ও উচ্চাভিলাষী৷ অন্যের সাথে মিলেমিশে কাজ করাই এদের প্রধান সমস্যা৷ ব্যক্তিত্বের সংঘাতই এদের জীবনে অহেতুক বাধা সৃষ্টি করে৷ তাই আপনাকে অন্যের সাথে সমমর্যাদায় কাজ করতে শিখতে হবে৷ অন্যের সাথে সহযােগিতা করতে, অন্যকে ইজ্জত করতে শিখতে হবে৷ 

কেউ নিষেধ করলে সেই কাজ বেশি করে করার প্রবণতাও আপনাকে পরিহার করতে হবে৷ কোনাে ছােটখাটো কাজে জড়িয়ে গিয়ে যেন আপনি জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হােন, সেদিকে খেয়াল রাখতে হবে৷ আপনার গতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনি সহজেই অসহিষ্ণু হয়ে উঠতে পারেন৷ 

এই অসহিষ্ণু মনােভাব থেকে নিজেকে মুক্ত করতে হবে৷ কম যােগ্যতাসম্পন্নদের প্রতি সহানুভূতিশীল হতে হবে৷ উচ্চাভিলাষই আপনার ক্রমিক দুশ্চিন্তা ও টেনশনের কারণ হতে পারে৷ তাই মাত্রাতিরিক্ত দৈহিক ও মানসিক পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে৷ হঠাৎ রেগে গিয়ে কটুবাক্য ব্যবহার করে অহেতুক শত্রু তৈরি করা থেকে বিরত থাকতে হবে৷ অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ধৈর্যশীল হতে হবে৷ 


শুভাশুভঃ- 

সকল গুরুত্বপূর্ণ কাজ শুরুর জন্যে ১ সংখ্যার জাতক / জাতিকার শুভ তারিখ হচ্ছে প্রতি মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ৷ এ তারিখগুলাে ২১ মার্চ থেকে ২৮ এপ্রিল এবং ২১ জুলাই থেকে ২৮ আগস্টের মধ্যে হলে তা আরাে শুভ হবে৷ দ্বিতীয় পর্যায়ের শুভ তারিখ হচ্ছে ২, ৭, ১১, ১৬, ২০, ২৫ ও ২৯৷ 

আরো পড়ুনঃ- মানুষকে স্বমতে আনার সহজ উপায়

শুভ দিন হচ্ছে রবিবার ও সােমবার৷ শুভ তারিখগুলাে রবিবার ও সােমবারে পড়লে তা আরাে শুভ হবে৷ শুভ সংখ্যা হচ্ছে ১, ২ ও ৭৷ শুভ রঙ হচ্ছে সকল শেডের হলুদ, কমলা, সােনালি ও সােনালি ধূসর৷ জন্মসংখ্যার শুভ স্পন্দন লাভের জন্যে এদের এসব রঙের কাপড় বেশি ব্যবহার করা উচিত৷ শুভ রত্ন হচ্ছে কনক পােখরাজ ও হলুদ হীরক৷ 

আপনার জনসংখ্যা কী ১? যদি হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই কথাগুলো আপনার সাথে কতটা মিল আছে এবং আপনার জন্মসংখ্যা জানাতে পারেন কমেন্ট করে৷ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।