বিবাহিত জীবনে সুখী হতে হলে যা করতে হবে

বিবাহিত জীবনে সুখী হতে হলে যা করতে হবে

যেকোনাে জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় দেখতে হবে, সেখানে ভদ্রতার স্থান আছে কিনা৷ স্ত্রী যদি স্বামীর প্রতি ভদ্রতা দেখায়, তাহলে আর কোনাে কিছুর দরকার লাগে না৷ ভালোবাসাকে শেষ করতে কড়া কথা হলো ক্যানসারের মতো৷ কড়া ব্যথা থেকেই অবিশ্বাসের জন্ম হয়৷ 

আরো পড়ুনঃ- কিভাবে বিশ্বাস গড়ে তুলবো

ডরোথী ডিস্ক বলেন — আমরা বাড়ীর লােকেদের সাথেই সবথেকে খারাপ ব্যবহার করি৷ হেনরী ক্রেমিনীর বলেছেন — ভদ্রতা হলো হৃদয়ের একটি গুণ৷ যেটি ভাঙা সদরের বাইরে ফুটে ওঠা মনােলােভা ফুলকে আকর্ষন করে৷ অথচ, ঘরের মধ্যে প্রস্ফুটিত গোলাপকে অবহেলা করে৷ সাধারণ মানুষ কী করে থাকেন? অফিসের কাজে গোলমাল হলে স্ত্রীর ওপর সেই ঝাল ঝাড়েন৷ 

বস যদি তাকে ডেকে গালাগাল দিয়ে থাকেন, তাহলে তিনি তার ছােটো ছেলেকে আচ্ছা করে মেরে মনের উষ্মা প্রকাশ করেন৷ এটা কি ঠিক? হল্যান্ডে নিয়ম আছে বাড়িতে ঢােকার আগে বাহিরের সিঁড়িতে জুতাে খুলে রাখতে হবে৷ এর অর্থ কী? বাইরের সব ঝামেলা বাইরেই থাকবে৷ ঘরের চার দেয়ালের মধ্যে তাদের ডুকতে দেবে না৷ 

উইলিয়াম জেমস একটি প্রবন্ধে লিখেছিলেন — মানুষের মধ্যে একটা অদ্ভুত অজ্ঞতা আছে৷ এই রোগে আমরা সকলেই ভুগি৷ দেখা যায়, বাইরে আমরা ধীরে ধীরে কথা বলছি৷ অথচ, স্ত্রীর সঙ্গে যখন কথা বলি, চেঁচিয়ে বাড়ি মাত করি৷ এমন কেন হবে? যাদের বিবাহিত জীবন সুখে পরিপূর্ণ তারা কিন্তু কখনো এমনটি করেন না৷ 

তাহলে বিয়ের মধ্যে আমরা কতটা সুখ সঞ্চয় করতে পারবাে? ডরোর্থী ডি বলেছেন — বিনেতে পুরুষের সাফলের সম্ভাবনা শতকরা ৭০ ভাগ বেশী৷ আর স্ত্রীদের ক্ষেত্রে সেই সম্ভাবনা শতকরা ৩০ ভাগ৷ আসুন, আমার শতাংশের হিসেব নিকেশ ভুলে যাই৷ আমরা জানি, একে অন্যের প্রতি সহানুভূতি হলে তবেই দাম্পত্য জীবন সুখী হয়ে উঠতে পারবে৷ 

আরো পড়ুনঃ- সত্যিকারের ভালবাসা কোনটি


বিবাহিত জীবনে সুখী হতে হলে, যা করতে হবেঃ- 

১ঃ- কখনো বকবক করবেন না৷ 

২ঃ- সঙ্গী বা সঙ্গিনীকে অধিকার করার চেষ্টা করবেন না৷ 

৩ঃ- অযথা সমালোচনা করবেন না৷ 

৪ঃ- আন্তরিক প্রশংসা করবেন৷ 

৫ঃ- আপাত তুচ্ছ বিষয়গুলির প্রতি নজর দেবেন৷ 

৬ঃ- সঙ্গিনীর প্রতি সহানুভূতি দেখাবেন৷ 

৭ঃ- বিয়ে সম্পর্কে ভালাে ভালাে বই পড়বেন৷ 

আরো পড়ুনঃ- কিভাবে প্রিয় মানুষকে ভালবাসতে হয়

স্বামীদের জন্য একগোছা উপদেশঃ- 

১ঃ- মাঝে মধ্যে স্ত্রীর জন্যে প্রস্ফুটিত গােলাপ নিয়ে আসবেন৷ 

২ঃ- তার জন্মদিন অথবা বিবাহ বার্ষিকীর তারিখটিকে আলাদা করে মনে রাখবেন৷ সেদিন বাইরে কোনো কাজ রাখবেন না৷ 

৩ঃ- অন্যের সামনে স্ত্রীকে অমাথা সমালােচনা করবেন না৷ 

৪ঃ- তার হাতে যথেষ্ট টাকাকড়ি তুলে দেবেন যাতে সে ছোটোখাটো খরচ ইচ্ছে মতো করতে পারে৷ 

৫ঃ- তার মানসিক অবস্থাটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন৷ 

৬ঃ- অবসর সময়টা সম্পূর্ণ তাকে দেবেন৷ 

৭ঃ- তার রান্নার প্রশংসা করবেন৷ 

৮ঃ- ত্যর বুদ্ধিবৃত্তির প্রশংসা করবেন৷ 

৯ঃ- ছােটোখাটো ব্যাপারেও তাকে সম্মান জানাবেন৷ 

আরো পড়ুনঃ- সত্যিকারের ভালবাসা বুঝার উপায়  

স্ত্রীদের জন্যঃ- 

১ঃ- স্বামীকে কাজে পূর্ণ সহযোগিতা করবেনঃ- 

২ঃ- গৃহটিকে সাজিয়ে রাখবেন৷ 

৩ঃ- স্বামী যখন অফিসে যাবে অবশ্যই তাকে বিদায় সম্ভাষণ জানাবেন৷ 

৪ঃ- স্বামীর ব্যবসা বা চাকরীকে সাধ্যমতাে সাহায্য করবেন৷  

৫ঃ- অর্থকরী ব্যাপারগুলি সহজভাবে মেনে নেবেন

৬ঃ- স্বামীর আত্মীয়স্বজনদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন৷ 

৭ঃ- স্বামীর পছন্দমতো পোশাক পরবেন৷ 

৮ঃ- সারাদিন বাইরে স্বামী কী করেছে, তা জানার চেষ্টা করবেন৷ 


Related 

কিভাবে পছন্দের মানুষকে ভালবাসার মানুষ বানানো যায়

কিভাবে নিজেকে ভালবাসতে হয়

আজীবন সম্পর্ক টিকিয়ে রাখার উপায়

ব্রেকআপের কষ্ট থেকে মুক্তির উপায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।