মানুষ আত্মহত্যা কেন করে: বাঁচার জন্য আত্মহত্যা?

মানুষ আত্মহত্যা কেন করে: বাঁচার জন্য আত্মহত্যা

আত্মহত্যা! যে মেয়েটি গােলাপের পাপড়ি ছেড়া নিয়ে প্রিয়তম মানুষটির সাথে অভিমান করে, সে কী করে নিজের জীবনকেই জীবন থেকে ছিড়ে ফেলে; কেন সে আত্মহত্যা করে? 

যে যুবকটি তার প্রেয়সীর হাতের আঙ্গুল কাটার রক্ত দেখে চোখের জলে পাঁপড়ি ভেজায়; গভীর রাতে মুঠোফোনে যে যুবকটি হাতে মেহেদী রাঙানাের স্বপ্ন দেখায়; কেন সে একদিন নিজের পুরাে শরীরই রক্তে রাঙিয়ে দেয়, কেন সে আত্মহত্যা করে? 

আরো পড়ুনঃ- আমরা কেন ঘুমাই

যে ছেলেটি আত্মহত্যা করেছিল, সে আসলে বাঁচতে চেয়েছিল৷ বাঁচার জন্যই আত্মহত্যা; মরার জন্য নয়৷ নিঃশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয়, তবে দীর্ঘায়ু অভিশাপ৷ 

যে ছেলেটি কথা দিয়েছিল চাকরিটা পেলেই প্রেয়সীকে ঘরে তুলবে; আজ তার চাকরির বয়স শেষ৷ কোটা প্রথার দৌরাত্ম আর ঘুষের টাকার অভাবে তার চাকরিটা জুটল না৷ তার প্রেয়সীর রাঙা মেহেদি আজ ছুঁয়ে আছে অন্য কারাে হাত৷ বেকারত্ব আর প্রেম হারানাে যন্ত্রণা নিয়ে ছেলেটি আজ মরতে চায়৷ কী বলে সান্ত্বনা দিবে আজ তুমি তাকে? 

আমি বিশ্বাস করি- সে আসলে মরতে চাইনি, চেয়েছিল প্রেয়সীর সাথে পড়ন্ত বিকেলে ফুসকা খাওয়ার দৃশ্যটি ভুলতে৷ সে চেয়েছিল বৃষ্টিভেজা সন্ধ্যায়, কদমফুল হাতে আসতে দেরি করার অভিযােগে প্রেমিকার অভিমান করা মুখটি সুতি থেকে মুছে দিতে৷ কারণ তার প্রেয়সী আজ অন্য কারাে৷ কিন্তু স্মৃতি ভুলার সহজ উপায় হিসেবে সে মৃত্যুকে বেছে নিল৷ 

যে মেয়েটি স্বপ্ন বুনেছিল একটি সুন্দর সংসারের৷ কোনাে এক প্রতারক তার প্রেমের নামে ছলনার আগনে মেয়েটির গর্ভে সন্তান এনেই পালিয়ে গেল৷ মেয়েটি লজ্জায় আজ মরতে চায়৷ সে আসলে মরতে চাইনি, চেয়েছিল এই কলঙ্কটি থেকে মুক্তি পেতে৷ কিন্তু এমন কলঙ্কে তার পাশে কাউকে না পেয়ে সে আজ নিজেকেই মুক্ত করে দিল পৃথিবী থেকে৷ যে সন্তানটি মায়ের গর্ভেই মারা গেল ভ্রন অবস্থায়, তুমি কি পরিচয়ে বাঁচাবে তাকে৷ জন্মানাের আগেই যে জীবন মৃত হয়, তার কলঙ্কের ভার কার? 

যে মেয়েটি মুখ ঝলসে গেল এসিডের দহনে; যে ছেলেটির চাকরি হয় না ঘুষের কারণে, যে মেয়েটি বিশ্বাস করে কলঙ্কিত হয়েছে কিংবা যে মেয়েটি ধর্ষিত হয়েছে; যে ছেলেটি ব্যর্থ প্রেমে মাদকসেবন করে; কী বলে তাদের তুমি মৃত্যু থেকে বাঁচাবে? 

আরো পড়ুনঃ- মানুষ কেন বিভিন্ন রকমের হয়

এরা কেউই তাে মরতে চাইনি, আজ তারা শুধু বেঁচে থাকার কারণটিই হারিয়ে ফেলেছে৷ আমরা তাদের বেঁচে থাকার কারণ না দেখিয়ে এড়িয়ে চলেছি বলেই আজ তারা মৃত৷ এরা সবাই তাে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল৷ জীবন সাজাতে যখন এক প্রান্তের মানুষ ব্যস্ত, অন্য প্রান্তে কেন মানুষ জীবনের বােঝা বইতে না পেরে আত্মহত্যা করবে? 

চলুন জীবনে জীবন আনি৷ এ জীবন কোনাে ঘটনার কাছে হেরে যাবার জন্য জন্মায়নি; এ পৃথিবীটাও নয় কোনাে ব্যক্তির নিয়ন্ত্রণাধীন৷ আমি বিশ্বাস করি, এ জীবন বিধাতার শ্রেষ্ঠ উপহার! একে সাজাতে হয়, বাঁচাতে হয়, স্বপ্ন দেখাতে হয়৷ বিধাতার শ্রেষ্ঠ উপহারকে হত্যা করার কোনাে অধিকার তােমার নেই৷ যে তুমি নতুন কোনাে জীবনের সৃষ্টি করতে পারাে না, সে তুমি কেন বিধাতার সৃষ্ট শ্রেষ্ঠ জীবনকে হত্যা করতে চাও! 

আসুন বাঁচতে শিখি, বাঁচতে শিখাই৷ ঘটনা দ্বারা প্রভাবিত না হয়ে বরং চলুন ঘটনাকেই প্রভাবিত করি৷ যে হতাশা, ব্যর্থতা বা বাঁচার কারণ খুঁজে না পাওয়া মানুষগুলাে আত্মহত্যা করে; সে একই কারণে আত্মহত্যা না করে আপনি যদি বেঁচে থেকে নতুন জীবন সাজাতে পারেন, তবেই আপনিই হবেন পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী; আপনার জীবনটাই হবে শ্রেষ্ঠ শিল্পকর্ম৷ 

আরো পড়ুনঃ- কী কারনে মানুষ পাগল হয়

কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন এখানে অথবা আমাদের ফেসবুক পেইজে৷ 

Related 

যেকোনো কাজে ভদ্রভাবে না বলার ৫টি উপায়

কোন কিছু তাড়াতাড়ি শেখার সহজ উপায়

কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়

হাতের লেখা সুন্দর করার উপায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Order Now

আমাদের কালেকশন

👗 আমাদের নতুন কালেকশন দেখুন

মেয়েদের পোশাকের সবচেয়ে নতুন ও সাশ্রয়ী কালেকশন পাবেন আমাদের কাছে।

পেজ ভিজিট করুন

বিজ্ঞাপন ব্লকার সনাক্ত হয়েছে

আমাদের সাইট বিনামূল্যে কনটেন্ট দিতে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আপনার Ad Blocker বন্ধ করে পেজটি আবার লোড করুন।